উত্তরদিনাজপুর

পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে উত্তর দিনাজপুরে তৃণমূলের কর্মীসভার প্রস্তুতি

আগামী ১৪ মে রাজ্যের ত্রিশস্তর পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে। সেই কারনে নিজ নিজ দলীয় পার্থীদের সমর্থনে ভোট প্রচারে আসছেন রাজনৈতিক নেতা থেকে শুরু করে মন্ত্রীরা। তৃণমূল প্রার্থীদের সমর্থনে উত্তর দিনাজপুর জেলার দুই দিনের জনসভা করতে আসছেন পরিবহন মন্ত্রী তথা উত্তর দিনাজপুর জেলার অবজারভার শুভেন্দু অধিকারি। তিনি বৃহস্পতিবার তিনটি জনসভা করবেন ইটাহার, কালিয়াগঞ্জ ও রায়গঞ্জ-এ এবং ৪ তারিখ করনদিঘি এবং গোয়ালপোখরে জনসভা করবেন। শুভেন্দু অধিকারির জনসভাকে কেন্দ্র করে সভা মঞ্চের প্রস্তুতি চলছে জোর কদমে। আর এই নিয়ে তৃণমূলের রাজনৈতিক নেতা থেকে শুরু করে পুলিশ প্রশাসনের প্রস্তুতি এখন তুঙ্গে। এদিন কালিয়াগঞ্জে শুভেন্দু অধিকারির সভা মঞ্চ পরিদর্শন করেন তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ, ব্লক সভাপতি দধীমোহন দেবসর্মা, থানার আইসি বিচিত্র বিকাশ রায়, অতিরিক্ত পুলিশ সুপার নিকিতা ফরিং সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা।

     এই জনসভা সম্পর্কে বলতে গিয়ে তৃণমূলের জেলা সভাপতি অমল আচার্য জানান, দুই দিনের কর্মসূচীতে জেলায় আসছেন পরিবহন মন্ত্রী তথা উত্তর দিনাজপুর জেলার অবজারভার শুভেন্দু অধিকারি। তিনি প্রথমে ইটাহার উচ্চ বিদ্যালয়ের ফুটবল মাঠে, এরপরে কালিয়াগঞ্জের তরঙ্গপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এবং রায়গঞ্জের মিশন মাঠে জনসভা করবেন। এরপরে ৪ তারিখে করনদিঘি ফুটবল মাঠ ও গোয়ালপপোখরে জনসভা করার কথা রয়েছে তার।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/zMREtD0uVxg